বিসিক'র নতুন চেয়ারম্যান আহমেদ হোসেন

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৪, ১৭:২৪

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান হলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অতিরিক্ত সচিব আহমেদ হোসেন খান।
এছাড়া দুই অতিরিক্ত সচিব এবং ১০ জন যুগ্ম-সচিবের দফতর বদল করা হয়েছে।
বুধবার জারি করা এসব আদেশ আজ বৃহস্পতিবার প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বিসিক চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়া আহমেদ হোসেন খান এর আগে খাদ্য অধিদফতরের মহাপরিচালক ছিলেন। গত ৩ সেপ্টেম্বর তাকে ওই পদ থেকে সরিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।