সাতক্ষীরায় ৮ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৪, ১৪:৪৭

অবৈধ পথে কাজের সন্ধানে ভারতে যেয়ে ফিরে আসার সময় বিএসএফের হাতে আটক আট বাংলাদেশি নারী পুরুষকে বিজিবি’র কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পতাকা বৈঠকের মাধ্যমে আমুদিয়া বিএসএফ সদস্যরা তাদের তলুইগাছা বিজিবি’র কাছে ফেরৎ দেয়।
যাদের ফেরৎ দেয়া হয়েছে তারা হলেন, খুলনা জেলার দক্ষিণ ফুলতলা গ্রামের ছমির আলী (৩০), তার মেয়ে সুমি খাতুন (৮), তার ছেলে সাকিব (৩), বাগেরহাট জেলার কুলতলা গ্রামের মৃত হোসেন সিপাহির ছেলে কবির সিপাহি (৪০), তার ভাই আরিফ হোসেন (৪), পাইকগাছা উপজেলার ধামরাইল গ্রামের জুলফিক্কার আলীর স্ত্রী ছমিরন নেছা (৪০)  তার মেয়ে ছানিয়া খাতুন (৬),  যশোর জেলার কোটাপাড়া গ্রামের কওছার আলীর স্ত্রী হিরা শেখ (২৬)।
সাতক্ষীরা ৩৮ বিজিবি’র আওয়াতাধীন তলুইগাছা বিজিবি’র কোম্পানি কমান্ডার শেখ ফয়েজউদ্দিন জানান, আট বাংলাদেশি নারী পুরুষ ও শিশুকে তলুইগাছা সীমান্তের বিপরীত ভারতের আমুদিয় বিএসএফ সদস্যরা আটক করে। এরপর তাদের পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত আনা হয়। পতাকা বৈঠকে ছয় সদস্য বিশিষ্ট ভারতের পক্ষে নেতৃত্ব দেন আমুদিয়া বিএসএফ ক্যাম্পের এসআই প্রণব কুমার ও বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন তলুইগাছা বিজিবি’র কোম্পানি কমান্ডর শেখ ফয়েজউদ্দিন।  তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা হয়েছে বলে তিনি জানান।