চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাসে হাতবোমা হামলায় শিক্ষকসহ ১৬ জন আহত হওয়ার ঘটনায় দুইটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দফতরের ভারপ্রাপ্ত পরিচালক রবিউল আলম ও হাটহাজারী থাকার এসআই মনজুর আহমেদ মামলা দুটি দায়ের করেন। এদিকে কর্মবিরতির ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি।
হাটহাজারী থানা সূত্রে জানা গেছে, রাতে বিশ্বদ্যিালয়ের পরিবহন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক রবিউল আলম বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করে মামলা করেন। এছাড়া হাটহাজীর থানার এসআই মনজুর আহমেদ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আবু বক্কর সিদ্দিকুল্লাহ, বিশ্ববিদ্যালয় শাখা শিবির সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক বাপ্পীসহ অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
এদিকে প্রশাসনিক ভবনের সামনে এক সভায় দুুপুর সোয়া একটার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, শিক বাসে বোমা হামলার প্রতিবাদে আগামী ১৩ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত এক ঘণ্টা করে কর্মবিরতির পালন করা হবে। এর মধ্যে শিবিরকে নিষিদ্ধ ও জড়িতদের শাস্তি দেয়া না হলে ১৭ তারিখ প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করা হবে।
এছাড়া বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত ক্যাম্পাসে বেশ কয়েকটি কটেজে অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত সন্দেহে ২০ শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে হাতবোমা, রামদা, কিরিচসহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিকদের বহনকারী বাসে গতকাল বুধবার সকাল সোয়া ১০টায় ককটেল হামলা ও ভাংচুরের ঘটনায় ১৩ শিকসহ ১৬ জন আহত হয়েছেন। চট্টগ্রাম-হাটহাজারী সড়কের নন্দীরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
