প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা অটিজমে ভুগছে, তাদের সঙ্গে আমি সব সময়ই আছি।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর প্যান প্যাসেফিক হোটেল সোনারগাঁওয়ে বিশ্বস্বাস্থ্য সংস্থা আয়োজিত স্বাস্থ্যমন্ত্রীদের আঞ্চলিক সভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।
প্রধানমন্ত্রী বলেন, আপনাদের সহযোগিতার জন্য আমাদের সরকার সব সময় কাজ করবে। যারা অটিজম নিয়ে কাজ করেন, আমি তাদের সঙ্গে সব সময়ই আছি।
তিনি বলেন, এ সভায় গৃহীত সিদ্ধান্তের সঙ্গে আমি সংহতি প্রকাশ করছি।
