বিচারপতিদের অপসারণ ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে দিতে বিল উত্থাপনের প্রতিবাদে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে ২০ দলীয় জোট।
বৃহস্পতিবার বিকাল তিনটায় বিএনপির মহানগর আহবায়ক মির্জা আব্বাসের সভাপতিত্বে সমাবেশের কার্যক্রম শুরু হয়েছে। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভা শুরুর পর প্রথম বক্তৃতা করেন ঢাকা দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার এনামুল হক। সভা পরিচালনায় করছেন বিএনপির মহানগর সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল।
বিচারপতিদের অপসারণ ক্ষমতা সংসদকে ফিরিয়ে দিতে গত ৭ সেপ্টেম্বর ‘সংবিধান (ষোড়শ সংশোধন) বিল-২০১৪’ জাতীয় সংসদে উত্থাপন করেন আইনমন্¿ী আনিসুল হক।
