নওগাঁয় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৪, ১৭:৩০
 
 
নওগাঁ শহরের আনন্দনগর মহল্লায় রেহেনা পারভীন (২০) নামে এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে তার স্বামী আল আমীনকে পুলিশ স্বামী আটক করেছে। বৃহস্পতিবার সকালে তাকে আটক করা হয়।
নওগাঁ সদর থানার  ইন্সপেক্টর (তদন্ত) সমীর চন্দ্র সূত্রধর জানান, জেলার মান্দা উপজেলার পলাশবাড়ি গ্রামের সাইফুল ইসলামের ছেলে আল আমীন ৬ বছর পূর্বে একই উপজেলার কয়লাবাড়ি গ্রামের আহসান মোল্লার মেয়ে রেহেনা পারভীনকে বিয়ে করে। এরপর থেকে দুই বছর যাবত নওগাঁ শহরের আনন্দনগর মহল্লায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিল তারা। রেহেনা পারভীন তার দ্বিতীয় স্ত্রী।
তিনি আরো বলেন, বুধবার দিবাগত রাতে আল আমীন মোবাইল ফোনে প্রথম স্ত্রীর সাথে কথা বলাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে ঝগড়াঝাটি হয়। এরই এক পর্যায়ে শ্বাসরোধ করে গলায় শাড়ি পেঁচিয়ে জানালার শিকের সাথে ঝুলিয়ে রাখে ওই গৃহবধুকে। গতকাল বৃহষ্পতিবার সকালে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। সেই সাথে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আল আমীনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।