নওগাঁর রাণীনগরে ট্রেনের ধাক্কায় আখের আলী (৪৮) নামের এক ব্যাক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় রাণীনগর রেল-স্টেশনের উত্তর দিকে লাইন দিয়ে পারাপার হওয়ার সময় ঢাকা থেকে লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লাগে। এ সময় তাকে গুরুত্বর আহত অবস্থায় রাণীনগর হাসপাতালে ভর্তি করা হলে দুপুর সাড়ে ১২টায় তার মৃত হয়। নিহত আখের আলী বগুড়ার আদমদিঘী উপজেলার দরিয়াপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে বলে জানা গেছে।
