জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চলতি শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদের (‘এ’ ইউনিট) প্রথমবষের ভর্তি পরীক্ষা আগামীকাল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়সহ একযোগে তেত্রিশটি পরীক্ষা কেন্দ্রে বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ‘এ’ ইউনিটের ৭৯০ টি আসনের (বিজ্ঞান-৭৪৫, অন্যান্য-৪৫) বিপরীতে ৬১ হাজার ৪৫৯ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবে। প্রতি আসনের বিপরীতে লড়বেন ৭৮ জন।
চলতি শিক্ষাবর্ষের চারুকলা অনুষদের (‘ই’ ইউনিট) প্রথমবষের্র ভর্তি পরীক্ষা আগামী শনিবার অনুষ্ঠিত হবে।
ওই দিন বিশ্ববিদ্যালয়ের তিনটি ভবনে বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ‘ই’ ইউনিটে ১০০টি আসনের (সকল শাখার জন্য উন্মুক্ত) বিপরীতে ২ হাজার ৫০২ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবে। প্রতি আসনে লড়বে ২৫ জন।
পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষার সময় অবশ্যই এসএসসি/এইচএসসি বা সমমানের পরীক্ষার ছবি সংবলিত মূল রেজিস্ট্রেশন কার্ড এবং ভর্তি পরীক্ষার ডাউনলোনকৃত দুই কপি প্রবেশপত্র পরীক্ষার হলে নিয়ে আসতে হবে। ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
পরীক্ষার্থী মোবাইল ফোন বা যোগাযোগ করা যায়—এমন অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।
ভর্তি পরীক্ষার বিস্তারিত আসন বিন্যাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (www.jnu.ac.bd)-এ পাওয়া যাচ্ছে।
ইঅ/চৌফে/শ১৮৮
