পিডিবিএফের এমডিকে দুদকে জিজ্ঞাসাবাদ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৪, ১৮:০২
 
 
 
 
সরকারি অর্থ আত্মসাত্ ও নিয়োগ দুর্নীতির অভিযোগে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের সহকারী পরিচালক সামছুল আলম তাকে জিজ্ঞাসাবাদ করেছেন।
দুদক সূত্র জানায়, সোলার প্রকল্পের কেনাকাটায় অনিয়ম ও বিভিন্ন প্রকল্প থেকে অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) বিরুদ্ধে। এই অভিযোগের অনুসন্ধানে গত ৮ সেপ্টেম্বর পিডিবিএফ এর সাবেক প্রধান প্রশাসনিক কর্মকর্তা সুফিয়া বেগম ও সোলার প্রকল্প ব্যবস্থাপক আ আ ম আনোয়ারুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের অভিযোগ অধিকতর অনুসন্ধানে এবং অভিযোগের সত্যতা যাচাই ও বক্তব্য নেওয়ার জন্যই গতকাল বৃহস্পতিবার সকালে পিডিবিএফের এমডি মাহবুবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
 
ইঅ/চৌফে/শ১২১