পাকিস্তানে আন্দোলনের মাসপূর্তিতে গ্রান্ড শো হবে: ইমরান খান

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৪, ১৮:৩৮
 
 
 
 
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খান বলেছেন, সরকারের বিরুদ্ধে তাদের আন্দোলন আগামী শনিবার একমাস পূর্ণ হবে। আর এ কারণে তারা একটি ‘গ্রান্ড শো’র আয়োজন করবেন। জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যেই তারা ওই দিন ব্যাপক জনসমাগম ঘটাবেন। খবর ডন অনলাইনের।
ইস্তাম্বুলের ডি চকে তার সমর্থকদের এক অবস্থান কর্মসূচিকালে ইমরান খান বলেন, তিনি সরকারের বিরুদ্ধে আরো শক্ত প্রমাণাদি সংগ্রহ করবেন। যাতে করে তাদের আন্দোলন আরো বেগবান হয়। তিনি বলেন, শনিবার অনেক কিছুই খোলাসা হয়ে যাবে, যা সংসদেও উঠতে পারে। এ সময়ে তিনি কেন্দ্রীয় মন্ত্রীদের সমালোচনা করে বলেন, কী করে পিটিআই এবং তাহিরুল কাদরির আন্দোলনের কারণে সরকারের লক্ষ কোটি রুপির ক্ষতি সাধিত হলো। তিনি অবিলম্বে  এর ব্যাখ্যা দাবি করেন। তিনি মন্ত্রীদের এ ধরনের কথার প্রতিবাদ জানিয়ে বলেন, এটি আসলে সরকারের অপপ্রচার মাত্র। তিনি বলেন, তারপরও আমরা এর ব্যাখ্যা দাবি করছি।
 
ইঅ/চৌফে/শ১৩৭