শ্রীলংকায় চাল রফতানি করবে বাংলাদেশ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৪, ১৮:৪৪



বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছেন, চলতি বছরে শ্রীলংকায় ৫০ হাজার থেকে এক লাখ টন চাল রফতানি করবে বাংলাদেশ। বৃহস্পতিবার ‘চতুর্থ এগ্রো বাংলাদেশ এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
এছাড়া অপ্রচলিত কৃষি পণ্য রপ্তানির বিপরীতে নগদ সহায়তা দেয়ারও আশ্বাস দিয়েছেন তিনি।

উল্লেখ্য, বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাই কমিশন সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে 'জি টু জি' পর্যায়ে (সরকার থেকে সরকার)সিদ্ধ চাল আমদানির প্রস্তাব দেন।