দুদকের মামলায় এমপি বদির জামিন

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৪, ২০:২২
 
 
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় চার সপ্তাহের জামিন পেয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুর রহমান বদি। বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর ডিভিশন বেঞ্চ আজ বৃহস্পতিবার জামিন মঞ্জুরের আদেশ দেন।
গত ২১ জুলাই দুদকের উপ-পরিচালক খায়রুল হুদা বদির বিরুদ্ধে এ দুর্নীতির মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, কক্স্রবাজারের সরকার দলীয় এই সংসদ সদস্য বদি নির্বাচন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এই মামলায় হাইকোর্টে হাজির হয়ে জামিন চান তিনি। তার পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুল মতিন খসরু। শুনানি শেষে হাইকোর্ট জামিন মঞ্জুর করে।
 
ইঅ/চৌফে/শ১১২