খিলগাঁওয়ে ঋতু-মৃত্যু

অবিলম্বে যৌন নিপীড়কদের গ্রেফতার ও শাস্তি দাবি

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৪, ২০:৩৭
 
রাজধানীর খিলগাঁও থানার ছোট বটতলা এলাকার ৯ম শ্রেণির শিক্ষার্থী উম্মে কুলসুম ঋতুর মৃত্যুর ঘটনার নিপীড়ক শিমুলসহ তার সহযোগীদের বিচার দাবি করেছে বিপ্লবী নারী সংহতি। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, নির্বাচনের পর থেকে আজ অবধি কোথাও নারী নিরাপদ নয়।  সংখ্যালঘুদের ওপর নির্যাতনেও নারীদের লক্ষ্য বানান হচ্ছে। প্রধানমন্ত্রী নারী হয়েও এই সকল ঘটনার সাথে জরিতদের বিরুদ্ধে কোন দৃষ্টান্ত মূলক পদক্ষেপ নিচ্ছেন না। আইন-শৃঙ্খলা বাহিনী নিরব থাকছে, ফলে দিনের পর দিন ধর্ষণসহ নানাধরনের নারী নির্যাতন বেড়ে যাচ্ছে। নারীরা রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় রেড়ে ওঠা সন্ত্রাসিদের ভোগবস্তুতে পরিণত হচ্ছে। তাদের বিরুদ্ধে কোন আইন কাজ করছেনা। বিচার হীনতা বাড়িয়ে দিচ্ছে নারীর অসম্মান হওয়ার ঘটনা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বিপ্লবী নারী সংহতির সমন্বয়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্যামলী শীল, সংগঠনের সহ সমন্বয়ক ও বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সমন্বয়ক তাসলিমা আখতার লিমা, বিপ্লবী নারী সংহতির কেন্দ্রীয় সদস্য রেবেকা নীলা, বীরশ্রেষ্ট নুর মোহাম্মদ পাবলিক স্কুর এন্ড করেজের অধ্যাপক ঝর্ণা রহমান, অপরাজিতা দেব, জান্নাতুল মরিয়ম তানিয়া, আরিফা সুলতানা, কানিজ ফাতেমা মিথিলা, নাসরিন আকতার সুমিসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
শ্যামলী শীল বলেন, পুরুষতান্ত্রিক রাষ্ট্র ও সরকার ব্যবস্থা নারীর মানুষের মতো বেঁচে থাকার ও চলাফেরার নিরাপত্তা দিতে পারছে না। তাই ঋতুর মতো শিক্ষার্থীরা আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হচ্ছে। বর্তমান পণ্য ও পর্নো সংস্কৃতির কারণে নারীরা আজ নিজ ঘরেও নিরাপদ নয়। দেশজুড়ে ভয়াবহ মাত্রায় বেড়ে চলেছে যৌন নিপীড়ন ও ধর্ষণ। তাই অবিলম্বে যৌন নিপীড়ক ও ধর্ষকদের উপযুক্ত শাস্তি নিশ্চিত এবং নারীর মানুষ হিসেবে বাঁচার অধিকার নিশ্চিত করতে হবে।
কর্তমান অবস্থা পরিবর্তনে পাড়ায়-মহল্লায় নারী নিপীড়ন বিরোধী সেল গঠন ও জনগণকে ঐক্যবদ্ধ করে সারা দেশে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়েছে বিপ্লবী নারী সংহতি।
 
ইঅ/চৌফে/শ২৬৯