রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টর থেকে অস্ত্র কেনা-বেচার সময় পুলিশের এসবি শাখার সাব ইনসপেক্টরসহ (এসআই) ৪ জনকে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আসামিরা হলেন— পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সাইফুল ইসলাম, মাহবুবুল হাসান অপু ও মশিউর রহমান।
আজ বৃহস্পতিবার আসামিদের ঢাকার সিএমএম আদালতে পাঠিয়ে ৫ দিন রিমান্ডের আবেদন করেন উত্তরা থানার ওসি তদন্ত কাজী শাহান হক। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আনোয়ার ছাদাত ৩ দিন রিমান্ড মঞ্জুর করেন। বুধবার সন্ধ্যায় এক গোপন অভিযানে তাদের গ্রেফতার করে র্যাব-১ এর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন উদ্ধার করা হয়।
ইঅ/চৌফে/শ১০৮
