থাইল্যান্ড থেকে ১৬৩ জনকে ফিরিয়ে আনা হয়েছে

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৪, ২১:৫৫
 
ব্যাংককে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সাথে সমন্বয় সাধন করে থাইল্যান্ডে আটক বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এখন পর্যন্ত মোট ১৬৩ জন বাংলাদেশি নাগরিককে থাইল্যান্ড থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। শুক্রবার ১২ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত আরো ২০ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হবে। এ জন্য সব রকম প্রস্তুতি নেয়া হয়েছে বলে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। থাইল্যান্ডে আটক সকল বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে দূতাবাস ও মন্ত্রণালয়ের সমন্বিত তত্পরতা অব্যহত রয়েছে বলে জানানো হয়েছে।