বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনু প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। মেননের দলটিতে সাত জন এবং ইনুর দলটির পাঁচ জন সংসদ সদস্য এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিল। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে সংসদে উত্থাপিত বিলে নিজেদের সমর্থনের কথা জানান।
মেনন সাংবাদিকদের বলেন, তারা সংবিধানে ষোড়শ সংশোধনী প্রসঙ্গে তাদের সম্মতির কথা প্রধানমন্ত্রীকে জানিয়ে এসেছেন। তিনি মন্তব্য করেন, “এই সংশোধনীটি অনেক আগেই প্রয়োজন ছিল।”
