সিলেটে সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতা নিহত

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৪, ১১:০৯

সিলেটের জৈন্তাপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোখলেসুর রহমান দৌলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার বাড়ি উপজেলার নিজপাঠ ইউনিয়নের লামাপাড়া গ্রামে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে উপজেলা সদর থেকে মোটরসাইকেলে নিজ বাড়ি ফেরার পথে সিলেট-তামাবিল সড়কের নিজপাঠ প্রাথমিক বিদ্যালয়ের পাশে আহত হয়ে পড়ে ছিলেন মোখলেসুর। রাত ২টার দিকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জৈন্তাপুর মডেল থানার এসআই জয়ন্ত দাস জানান, ধারণা করা হচ্ছে দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতা মোখলেসুর নিহত হয়েছেন।