সিরিয়ায় জঙ্গিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিমান হামলার ব্যাপারে ওবামার ঘোষণার পর এর বিরুদ্ধে হুঁশিয়ার করেছে রাশিয়া। রাশিয়া জানিয়েছে, এ হামলা হবে আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, জাতিসংঘের সমর্থন ছাড়া এটি হবে এক ধরনের আগ্রাসন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আইএস জঙ্গিদের বিরুদ্ধে জোট গড়ার চেষ্টায় সৌদি আরবের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার সময় এ হুঁশিয়ারি এল।
প্রেসিডেন্ট ওবামা সিরিয়া এবং ইরাকে আইএস এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছেন। আইএস সিরিয়া এবং ইরাকের বিশাল এলাকা দখল করে নিয়েছে।
