কারওয়ান বাজারে উচ্ছেদ অভিযান

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৪, ১৮:১৬
 
রাজধানীর কারওয়ান বাজারে রেললাইনের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ  ও জিআরপি থানা পুলিশ। শুক্রবার সকাল আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলে।
ঢাকা জিআরপি থানার ওসি আবুদল মজিদ জানান, বৃহস্পতিবার ট্রেনের ধাক্কায় চারজন মৃত্যুর পর ঐ স্থানসহ  আশেপাশের এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদে সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। সেই অনুযায়ী সকাল আটটা থেকে কারওয়ান বাজারে বস্তি এলাকা থেকে তেজগাঁও রেলস্টেশন পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলে।
তিনি আরো জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে এক কিলোমিটার পর্যন্ত সহস্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পর্যায়ক্রমে এই উচ্ছেদ অভিযান চলবে।