আইসিইউতে আয়েশা ফয়েজ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৪, ১১:৫৯
 
জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ন আহমেদের মা আয়েশা ফয়েজকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে অসুস্থতা বোধ করলে তাকে ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন। 
বিশিষ্ট কার্টুনিষ্ট ও আয়েশা ফয়েজের ছোট ছেলে আহসান হাবিব জানান, দীর্ঘদির ধরে তার মা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। বৃহস্পতিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ল্যাবএইডে ভর্তি করা হয়।