পিস্টোরিয়াসের বিরুদ্ধে শাস্তিযোগ্য অপরাধ প্রমাণিত

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৪, ১৬:৪৪
 
বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে ইচ্ছাকৃতভাবে হত্যার অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন দক্ষিণ আফ্রিকান প্রতিবন্ধী অ্যাথলেট অস্কার পিসটোরিয়াস। তবে অনিচ্ছকৃত হত্যার দায়ে তিনি শাস্তি পেতে পারেন। কারণ তিনি যে খুন করেছেন এটা প্রমাণিত হয়েছে। শুক্রবার তাকে শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত করা হয়। : বিবিসি ও রয়টার্সের।
বৃহস্পতিবার বিচারক থোকোঝিল মাসিপা আদালতে বলেন, রিভা স্টিনক্যাম্পকে প্রতিবন্ধী হওয়ার কারণে পিস্টোরিয়াস মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন, এমন আবেদন করে তিনি বলেন, এই দেশের অনেক মানুষই আছে যারা অস্কার পিস্টোরিয়াসের মতো প্রতিবন্ধী। 
বিচারক বলেন, অনেকেই সহিংস অপরাধের শিকার হয়েছে। কিন্তু তাই বলে তারা বালিশের নিচে আগ্নেয়াস্ত্র রেখে ঘুমান না।
দেশের আইন অনুযায়ী, অনিচ্ছকৃতভাবে হত্যার দায়ে একজন অপরাধীর সর্বোচ্চ ১৫ বছর সাজা হতে পারে।
 
IMG0
 
গত বছর অস্কার পিস্টোরিয়াসের বিরুদ্ধে মডেল রিভা স্টিনক্যাম্পকে হত্যার অভিযোগ উঠলে তিনি দাবি করেন, বাড়িতে কোনো অবৈধ অনুপবেশকারী ঢুকেছে ভেবে তিনি টয়লেটের দরজার দিকে গুলি ছোড়েন। কিন্তু তিনি জানতেন না যে সেখানে তার বান্ধবী ছিল।