বেনাপোলের পুটখালী সীমান্তে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৪, ১৩:৪৫

বেনাপোল সীমান্তের পুটখালী বাওড় থেকে শুক্রবার সকালে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বেনাপোল পোর্ট থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, সকালের দিকে এলাকার লোকজন পুটখালী বাওড়ে একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। পুলিশ সেখান থেকে এক যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে লাশ ময়না তদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে, কে বা কারা তাকে হত্যা করে পানিতে ফেলে দিয়েছে।
তবে নিহতের নাম ঠিকানা পাওয়া যায়নি বলে  পুলিশ জানান। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি  মামলা হয়েছে।