কারিনার ক্যারিয়ার না বাসনা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৪, ১৩:৫৯
একদিকে মা হওয়ার বাসনা অন্যদিকে ক্যারিয়ার। আবার ক্যারিয়ার সমুন্নত রাখার পথ চেয়ে থাকা মানে স্বামী সাইফের বাবা হওয়ার বাসনায় দুঃখ দেয়া। মায়াজালের এই দুই বিত্তে কোনটি বিপুল সুখানুভব আনবে সেই দ্বিধায় ভুগছেন কারিনা।
 
ইতিমধ্যে জানা গেছে, শ্বশুরবাড়ির পক্ষ থেকে মা হওয়ার বিষয়টি নিয়ে কারিনাকে ভাবতে বলা হয়েছে। সাইফও নিজে বাবা হতে চাচ্ছেন। আর সম্প্রতি শাশুড়ি শর্মিলা ঠাকুরতো সরাসরি কারিনাকে সন্তান নেয়ার জন্য অনুরোধই করে বসলেন। কারিনার বড় বোন কারিশমা কাপুরও মা হওয়ার পক্ষেই মত দিয়েছেন। যদি সবার অনুরোধে কারিনার মা হওয়ার বাসনার মেজাজটায় আবেগঘন কড়া নাড়ে। তখন হাতে থাকা নতুন দুইটি সিনেমার জন্য কারিনা অপেক্ষা নাও করতে পারেন।
 
তবে এ নিয়ে দোটানায় রয়েছেন কারিনা। সিদ্ধান্তগ্রহণে সহায়তা নিতে ঘনিষ্ঠজনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। এখন দেখার বিষয় কী হতে যাচ্ছে কারিনার সিদ্ধান্ত।