সাতক্ষীরায় বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আটক ২

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৪, ১৩:৫৭

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাজার গ্রাম থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার বাজারগ্রামের রামপদ দাসের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটক হওয়া দুইজন হলেন, বাজারগ্রামের রামপদ দাসের ছেলে হরিদাস (২২) ও সাতক্ষীরা সদর উপজেলার ঋষিপাড়ার অসীম দাসের ছেলে গোপাল দাস (২০)। এ সময় রামপদ দাস পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি পুলিশ।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ উপজেলার বাজার গ্রামের রামপদ দাসের বাড়িতে অভিযান চালিয়ে দুই বস্তা থেকে ৮শ তিন বোতল ফেনসিডিলসহ তাদের আটক কওে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের হয়েছে।