শাহ আমানতে ৭০ লাখ টাকার সোনার বারসহ আটক ২

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৪, ১৫:২৬
 
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭০ লাখ টাকা মূল্যের ১৪টি অবৈধ সোনার বারসহ দুইজনকে  আটক করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপ। বৃহস্পতিবার রাত এগারোটার দিকে এগুলো উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- কুমিল্লার মোহাম্মদ সবুজ এবং চট্টগ্রামের গোলাম মোর্শেদ।
চট্টগ্রাম বিমানবন্দর কাস্টমস সূত্রে জানা গেছে, ওমান থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি ০২৪ ফাইটের করে আসা দুই যাত্রীর কাছ থেকে এক কেজি ৭০০ গ্রাম ওজনের সোনার বারগুলো উদ্ধার করা হয়।।