টুঙ্গিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্র নিহত

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৪, ১৫:৪১
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুতুব মোল্লা (১৫) নামে এক মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। কুতুব মোল্লা পাটগাতী সরদারপাড়া গ্রামের চান মিয়া মোল্লার ছেলে। তিনি বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার কোদালিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন।
 
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, সকালে বাড়ির পাশের সড়কের গাছ থেকে জ্বালানী কাঠ সংগ্রহ করছিলেন কুতুব মোল্লা। এ সময় তার ওপর বিদ্যুতের তার ছিড়ে পড়লে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যায়।