আজিমপুরে আওয়ামী লীগের ২ পক্ষে সংঘর্ষে আহত ৩

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৪, ১৯:৫৩
 
 
 
রাজধানীর আজিমপুরে একটি কাঁচাবাজারের দখল নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত তিনজন আহত হয়েছে। খটনাটি ঘটেছে আজ শুক্রবার দুপুরে। এই ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বেলা ১২টার দিকে আজিমপুরের ছাপড়া মসজিদ সংলগ্ন কাঁচাবাজার দখল নিতে স্থানীয় আওয়ামী লীগের মফিজ ও সাবু গ্রুপের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে সাবু হোসেন (৪৫) নামে একজন আওয়ামী লীগ কর্মীসহ তিনজন আহত হয়।
স্থানীয়রা জানিয়েছেন, কাঁচাবাজার থেকে আওয়ামী লীগের স্থানীয় কর্মী মফিজ আলম চাঁদা নিয়ন্ত্রণ করতেন। এই কাঁচাবাজারটি স্থানীয় আওয়ামী লীগ কর্মী সাবু নিয়ন্ত্রন নিতে চায়। দুই দিন আগে এই কাঁচাবাজারটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন উচ্ছেদ করে। মফিজ গ্রুপের অভিযোগ যে এই উচ্ছেদের পেছনে সাবুর হাত রয়েছে। এর জের ধরে আজ বেলা ১২ টার দিকে দুই গ্রুপের সংঘর্ষ হয়।
এ বিষয়ে লালাবাগ থানার এএসআই মহিদ উল্লাহ জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই পরিস্থিতি শান্ত হয়।
 
ইঅ/চৌফে/শ১৫০