গ্রেফতার বাঘাবাবুকুে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৪, ২১:৪১
 
রাজধানীর রামপুরা এলাকার বাঘা বাহিনীর প্রধান বাঘা বাবু গ্রেফতার হয়েছে। তাকে মালিবাগ চৌধুরী পাড়ার মাটির মসজিদ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তাকে ১০ দিনের রিমান্ডে আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।
রামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, বৃহস্পতিবার দিনগত রাতে পুলিশ বাঘা বাবুকে গ্রেফতার করেছে। বাঘা বাবু থানার তালিকাভুক্ত সন্ত্রাসী ও চাঁদাবাজ। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা ও বেশ কিছু জিডি রয়েছে। তার রযেছে একটি সংঘবদ্ধ চক্র। এ চক্রটি এলাকায় বাঘা বাহিনী নামে পরিচিত। তার বাহিনীর সেনেন্ড ইন কমান্ড কালা বাবু। বাঘা বাবুকে গ্রেফতারে পুলিশ দীর্ঘ দিন ধরে চেষ্টা করছিল। কালা বাবুসহ তার অপর সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
 
ইঅ/চৌফে/শ১০৮