চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট রেলস্টেশনের কাছে রঞ্জু (৪৫) নামে এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে বানুরবাজার থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী ট্রেনের নিচে কাটা পড়েন। নিহত রঞ্জু গাইবান্ধা জেলার সাদুল্ল্যাপুর থানার খামারদোলাছিয়া গ্রামের ঝুকু মিয়ার ছেলে। রেল পুলিশের সহকারী উপ পরিদর্শক নিরঞ্জন পাল বলেন, রঞ্জু ঢাকামুখী রেললাইন পার হওয়ার সময় ট্রেন ধেয়ে আসতে দেখে বাঁচার জন্য লাফ দেয়। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে অপর রেললাইনে চট্টগ্রামমুখী চলন্ত একটি ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হন। ট্রেন দুটি একই সময়ে বিপরীত দিকে যাচ্ছিল।
