বিমসটেকের সচিবালয় উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৪, ১৬:২৮

রাজধানীর গুলশানে বিমসটেকের (বে অব বেঙ্গল ইনিসিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন) সচিবালয় উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী  বিমসটেক সচিবালয় উদ্বোধন করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় বিমসটেক সচিবালয় চত্বরে (বাড়ি নং-৬, রোড নং-৫৩ গুলশান-২) এ অনুষ্ঠানের আয়োজন করে।
১৯৯৭ সালের ৬ জুন ব্যাংককে এ সংস্থা প্রতিষ্ঠিত হয়। মাত্র ৪ সদস্যদেশ ও সহযোগিতার ৬টি ক্ষেত্র নিয়ে এ সংস্থা গঠন করা হয়।
বর্তমানে ৭ সদস্যের এ সংস্থার অন্তর্ভুক্ত দেশগুলো হলো বাংলাদেশ, ভুটান, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলংকা ও থাইল্যান্ড।