গাংনীতে চাঁদার দাবিতে বোমা রেখে হুমকি

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৪, ১৫:০৮
মেহেরপুরের গাংনী শহরের সার ব্যবসায়ী জামাল উদ্দীনের থানাপাড়াস্থ বাড়ির সামনে থেকে দুইটি বোমা উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে বোমা দুইটি উদ্ধার করে পানি-বালি ভর্তি পাত্রে থানায় নেয়া হয়।
 
বোমা উদ্ধারকারী গাংনী থানার এসআই খাইরুজ্জামান জানান, থানা সড়কের জামাল ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী জামাল উদ্দীনের বাসা ও দোকান একই ঘরে। সকালে অজ্ঞাত সন্ত্রাসীরা মোবাইল ফোনে বাড়ির সামনে দুটি বোমা পড়ে আছে জানিয়ে তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে বোমা দুটি উদ্ধার করে।
 
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম জানান, উদ্ধারকৃত জিনিগুলো বোমা নয়। বোমার মত দেখতে। আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে এমনটি করা হয়েছে। দুর্বৃত্ততের আটকে কাজ করছে পুলিশ।