কুমিল্লায় ৩ ছিনতাইকারী আটক

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৪, ১২:৩৪
কুমিল্লা সদর উপজেলার শাসনগাছা থেকে আজ শনিবার তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩টি ছুরি ও একটি রড উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, শাসনগাছার আরিফুল ইসলাম (২২), তানজু (১৮) ও মহিম উদ্দিন (১৯)।
 
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, আটককৃতদের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি ও মাদক বিক্রিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।