‘‘বিগ বস’ ‘হ্যাপি নিউ ইয়ার’’

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৪, ১১:৩৩
রিয়েলিটি শো ‘বিগ বস’র অষ্টম মৌসুমের বস হওয়ার প্রতিযোগী বলিউড অভিনেতা সালমান খান বলেন, প্রতিদ্বন্দ্বী শাহরুখ খান শোতে নিজ অভিনিত ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমাটি তুলে ধরে প্রচারণা চালাবেন। খবর জিনিউজের।
 
যদি শাহরুখ শোতে তার সিনেমার প্রচারণা করেন জিজ্ঞাসায় অভিনেতা বলেন, ‘বিগ বস’ শোতে “হ্যাপি নিই ইয়ার’’ টিম তাদের সিনেমা তুলে ধরবেন। ইতিমধ্যে তারা অনুশীলন শুরু করে দিয়েছেন।
 
ঘনিষ্ঠ বন্ধু আমির খান ‘পিকে’ সিনেমার প্রচারণামূলক পোস্টারে যা করেছেন তা করতে আপনাকে চ্যালেঞ্জ ছুড়লে কী করবেন। উত্তরে হাসি দিয়ে সালমান বলেন, ‘মে পিকে বলোঙ্গা’। আমির এখন আই-প্যাডের সঙ্গে যুক্ত। পুরানো টেপরেকর্ডার আমির বিক্রি করে দিয়েছেন।
 
‘বিগ বস’ হাউসে কাদের দেখা যেতে পারে জিজ্ঞাসায় সালমান বলেন, আমি সঞ্জয় দত্তকে ‘বিগ বস’ দেখতে চাই। সঞ্জয় খুবই আগ্রহী। কিন্তু আমি নিশ্চিত বিগ বস’র ঘর থেকে তিনি জেলে ফিরবেন। বিগ বস’এ থাকা খুবই কঠিন।
 
রিয়েলিটি শো ‘বিগ বস’র ৮ম মৌসুম চলতি মাসের ২১ তারিখ থেকে একটি বিনোদন চ্যানেলে সম্প্রচার হবে।