কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আজ শনিবার সকালে কভার্ডভ্যান ভর্তি ৬০ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জানা গেছে, উপজেলার ঘোলপাশা ইউনিয়নের রাঙ্গামাটিয়া ও নোয়াপাড়া থেকে শাড়ি ভর্তি একটি কভার্ডভ্যান চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খালাশি মসজিদ এলাকায় কভার্ডভ্যানটি আটক করে। এ সময় ভ্যানটিতে তল্লাশি চালিয়ে এক হাজার দুইশটি ভারতীয় উন্নতমানের শাড়ি পাওয়া যায়। আটক শাড়ির মূল্য ৬০ লাখ টাকা।
এছাড়াও বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ১২৩ বোতল হুইস্কি, ২৯ বোতল ফেনসিডিল, ১৪৮ বোতল স্কার্প সিরাপ, ২৪ বোতল বিয়ার, ৯৫ টি শাড়ি, ৩৯৬ টি চকলেট, ৯ কেজি গুড়োদুধ, ৮৮ বোতল অমল কুল দুধ, ১০৮ টি কসমেটিকস সামগ্রী, ১৯৯ কেজি জিরা এবং ২৭৭২ কেজি বাংলাদেশি আলু আটক করতে সক্ষম হয় বিজিবি। আটক মাদকদ্রব্য ‘কুমিল্লা মাদকদ্রব্য’ নিয়ন্ত্রণ অধিদপ্তর ও অন্যান্য মালামাল কাস্টমস্ অফিসে জমা করা হয়েছে।
বিজিবি ১০ ব্যাটালিয়ানের অতিরিক্ত পরিচালক মো. আতাউল্লাহ জামী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
