শেখ রেহানার ৬০তম জন্মদিন আজ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৪, ১৬:৪৯

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব‍ুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানার ৬০তম জন্মদিন আজ শনিবার। ১৯৫৫ সালের ১৩ সেপ্টেম্বর ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। শেখ রেহানা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপরিবারে নিহত হওয়ার সময় তিনি বড় বোন শেখ হাসিনার সঙ্গে জার্মানিতে ছিলেন। এই ঘটনার পর তিনি যুক্তরাজ্যে 'রাজনৈতিক আশ্রয়' প্রার্থনা করেন। তার প্রার্থনা মঞ্জুর করে বৃটিশ সরকার। এখন সেখানেই অবস্থান করছেন তিনি।
ব্যক্তিগতভাবে এখনো কর্মজীবি হিসেবে জীবন কাটান শেখ রেহানা। তিন সন্তানের জননী তিনি। ছেলে রেদওয়ান সিদ্দিক ববি। দুই কন্যা - টিউলিপ সিদ্দিকী ও আজমিনা সিদ্দিক রয়েছেন।
টিউলিপ সিদ্দিকী লন্ডনের ক্যামডেন কাউন্সিলের লেবার পার্টির পক্ষ নিয়ে কাউন্সিলর নির্বাচিত হন।