মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা আদালতের বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি।
আজ শনিবার ভোরে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গাংনী থানার ডিউটি অফিসার এএসআই সুফল কুমার জানান, আকুবপুর গ্রামের আকমল হোমেন, মোহাম্মদপুর গ্রামের ফারুক হোসেন ও চান্দামারী গ্রামের ফারুক আহমেদকে গ্রেফতার করা হয়।
