কুমিল্লায় প্রায় এক কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ী ও মাদকদ্রব্য আটক করেছে বিজিবি। শনিবার বিকালে এসব শাড়ী ও মাদকদ্রব্য কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কাস্টম্স অফিসে জমা করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা কোটবাড়ীস্থ ১০ বিজিবির বিশেষ দল শনিবার কুমিল্লার ভারত সীমান্তবর্তী রাঙ্গামাইটা, নোয়াপাড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় শাড়ী, ফেনসিডিল, হুইস্কি, বিয়ার, স্কার্প সিরাপসহ বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আটক করা হয়। ১০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. শহিদুর রহমান জানান, আটককৃত শাড়ী ও মাদকদ্রব্যের মূল্য ৯৮ লাখ ৮৫ হাজার ৫৮০ টাকা এবং এগুলো বিকালে কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কাস্টম্স অফিসে জমা করা হয়েছে।
