জগন্নাথপুরে বাস-লেগুনা শ্রমিকদের সংঘর্ষ, আহত-২০

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৪, ১৮:৪০
 
 
 
সুনামগঞ্জের জগন্নাথপুরে বাস ও লেগুনা শ্রমিকদের মধ্যে  দফায় দফায় সংঘর্ষে  কমপক্ষে ২০ জন শ্রমিক আহত হয়েছেন। শনিবার জগন্নাথপুর-পাগলা-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বাস ও লেগুনা শ্রমিকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাস স্ট্যান্ড ও লেগুনা স্ট্যান্ডে পুলিশ মোতায়েন রয়েছে।

জানা যায়, শুক্রবার সন্ধ্যায় সড়কের দিরাই রাস্তা নামকস্থানে যাত্রী উঠা-নামাকে কেন্দ্র করে  জগন্নাথপুর এলাকার লেগুনা গাড়ীর ড্রাইভার আফজলকে মারধোর করার ঘটনায় উত্তেজিত লেগুনা শ্রমিকরা শনিবার  সকাল থেকে জগন্নাথপুর-সুনামগঞ্জে চলাচলকারী বাসে বাধা দেয়। এনিয়ে দু-পক্ষের মধ্যে দিনভর দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।