মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৪, ১৯:২২
 
 
 
হবিগঞ্জের মাধবপুরে বাসের ধাক্কায় দুলাল মিয়া (৪০) নামক এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। শনিবার বিকালে উপজেলার বেজুড়া নামক স্থানে ঢাকা সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার খড়কি গ্রামের মস্তু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুলাল মিয়া শনিবার বিকালে বেজুড়া গ্রামে বোনের বাড়িতে যাচ্ছিলেন। রাস্তা পারাপারের সময় হেনা পরিবহনের (ঢাকা মেট্টো ব-১৪-৭২৭২) একটি বাসের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে তিনি ঘটনাস্থলেই মারা গেছে। চালক বাসটিকে ঘটনাস্থলের ৫শ গজ দুরে নূরজাহান হোটেলের সামনে রেখে পালিয়ে গেছে। হাইওয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।