শুক্রবার রাত নয়টার দিকে আড়াই বছরের যমজ দুই শিশুসন্তানকে বিষ খাইয়ে তাদের মা বিষপানে আত্মহত্যা করার চেষ্টা করেছেন। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা সদর উপজেলার কুখরালী গ্রামে। মা ও দুই শিশুকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আত্মহত্যার চেষ্টাকারী ওই মায়ের নাম মাছুরা খাতুন (৩৫)। তার স্বামীর নাম আমজাদ হোসেন। মাছুরার সঙ্গে কথা বলে জানা গেছে তিনি স্বামীর অবহেলায়, ক্ষোভে ও অভিমানে এ কাজ করেছেন।
প্রতিবেশীরা জানান, শুক্রবার সন্ধ্যার পর থেকে আমজাদ হোসেনের বাড়িতে কোনো সাড়াশব্দ ছিল না। হঠাৎ গোঙানির শব্দ শুনে প্রতিবেশীরা ওই বাড়িতে গিয়ে দেখেন মাছুরা এবং তার দুই ছেলে সাইম হোসেন ও সিয়াম হোসেন যন্ত্রণায় ছটফট করছে। তখন তাঁরা ওই তিনজনকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।
সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন মাছুরা খাতুন অভিযোগ করে বলেন, মাছুরার স্বামী আমজাদ শারীরিকভাবে নির্যাতন না করলেও তাঁর মতামতের কোনো তোয়াক্কা করেন না। সম্প্রতি মাছুরার আপত্তি থাকা সত্ত্বেও তাঁদের মেয়েকে এক নেশাখোর ছেলের সঙ্গে বিয়ে দেন আমজাদ। পারিবারিক কোনো সিদ্ধান্তেই মাছুরার সঙ্গে তিনি কোনো আলোচনা করেন না। কোনো সিদ্ধান্তে আপত্তি জানালে মাছুরার সঙ্গে তিনি খারাপ আচরণ করেন। স্বামীর অবহেলায় জর্জরিত হয়ে একপর্যায়ে তিনি তাঁর দুই শিশুসন্তানকে বিষ খাইয়ে নিজেও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন।
মাছুরার স্বামী আমজাদ হোসেন এ ঘটনায় হতবিহ্বল হয়ে পড়েছেন। তিনি কোনো কথা বলতে পারছেন না। মাছুরা খাতুনের বোন ফরিদা খাতুন বলেন, দীর্ঘদিন ধরে স্বামীর অবহেলা সহ্য করতে করতে তাঁর বোন কিছুটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক পরিমল কুমার বিশ্বাস বলেন, মাছুরা ও তাঁর দুই সন্তান বর্তমানে আশঙ্কাজনক। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান বলেন, এ বিষয় খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।