নারায়ণগঞ্জে বাংলাদেশ বালুবাহী বোট মালিক সমিতি ঐক্যপরিষদ শনিবার ৫ নম্বর টার্মিনাল ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে এক কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে শীতলক্ষ্যা ও বালু নদে চাঁদাবাজি, অতিরিক্ত টোল আদায় বন্ধ এবং জল-থানা স্থাপনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করা হয়। সমিতির সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন শুক্কুর মাহমুদ, ইউনুস মিয়া প্রমুখ।
