মনিরামপুরে ‘বন্ধুকযুদ্ধে’ ডাকাত নিহত

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৪, ১১:১২
যশোরের মনিরামপুরে পুলিশের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ ওসমান (২৮) নামে এক ডাকাত নিহত হয়েছেন।
 
জানা গেছে, গতকাল শনিবার দুপুরে উপজেলার ফকির রাস্তা থেকে একাধিক মামলার আসামি ওসমানকে আটক করে পুলিশ। তার দেয়া তথ্য মতে রাত তিনটার দিকে তাকে নিয়ে অভিযানে নেমে পুলিশ উপজেলার আমিনপুর গ্রামের বাবুর বাঁশ বাগান থেকে একটি দেশীয় শার্টার গান, দুই রাউন্ড গুলি ও মোবাইল উদ্ধার করে। উদ্ধার শেষে ফিরে আসার সময় সহযোগী অন্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালালে দুই পক্ষের মধ্যে ‘বন্ধুকযুদ্ধে’র ঘটনা ঘটে। এ সময় ওসমান গুলিবিদ্ধ হয়ে মারা যান।