মুগদায় ডিবি পুলিশের গুলিতে যুবক নিহত

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৪, ১২:১৮

রাজধানীর মুগদায় তারেক (৩০) নামে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে মুগদার গ্রিন মডেল টাউনের ফাঁকা প্লট থেকে লাশটি উদ্ধর করা হয়। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান জানিয়েছেন, ডিবি পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে তারেক নামে ওই যুবক নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ৩টার দিকে ডিবির এসি মাহবুবের নেতৃত্বে একটি টিম ওই এলাকায় অভিযান চালালে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এতে এসি মাহবুব এএসআই নিবারণ সামান্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি ৭.৬৫ ক্ষমতার পিস্তল উদ্ধার করেছে। তারেকের আর বিস্তারিত পরিচয় জানাতে পারেনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ।