নাট্যশালা, সিনেমা এবং টিভি অভিনেতা স্যার ডোনাল্ড সিনডেন আর নেই। মূত্রস্থলীর গ্রন্থির ক্যান্সারে আক্রান্ত হয়ে নিজ বাড়ি লন্ডনের ক্যন্টে ৯০ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। কয়েক বছর ধরে ডোনা্ল্ড মূত্রস্থলীর গ্রন্তির ক্যান্সারে ভুগছিলেন। খবর বিবিসির।
এ অভিনেতাকে স্মরণে ‘সোসাইটি অব লন্ডন থিয়েটার’ পশ্চিমের-শেষ প্রান্তে ক্ষণিকের জন্য লাইটের আলো মৃদু করার ঘোষণা দেন। শেকসপিয়রিয়ান অভিনেতা এবং ৭০টির বেশি সিনেমা ও টিভি অনুষ্ঠানের নির্মাতা হিসেবে নিজের নামকে অলংকৃত করেন সিনডেন।
