বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপিসহ জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করার জন্য ১/১১ এর ষড়যন্ত্র অব্যহত রয়েছে। সরকার বিশ দলীয় জোটকে ভাঙার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এ সরকার বিনা ভোটে নির্বাচিত স্বঘোষিত সরকার।
রবিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে খালেদা জিয়া ও তারেক রহমানের সপ্তম কারা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বর্হিবিশ্বকে সন্তুষ্ট করতে সরকার অতি শিগগিরই আরেকটি নির্বাচনে যাবে দাবি করে গয়েশ্বর রায় বলেন, সে নির্বাচনের প্রস্তুতি হিসেবে সরকার বিএনপির সম্ভাব্য প্রার্থীদের আবার জেলে দিবে।
