কুষ্টিয়ার হামলায় সাংবাদিকসহ আহত ৩

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৪, ১৪:৩০
 
কুষ্টিয়ার ভেড়ামারায় ডাকাতের হামলায় এনটিভির কুষ্টিয়ার স্টাফ করেসপন্ডেন্ট ও ভেড়ামারা প্রেস কাবের সদস্য ফারুক আহমেদ পিনুসহ তিনজন আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের বাকাপোল নামক স্থানে এই ঘটনা ঘটে। হামলার প্রতিবাদে রবিবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারা প্রেস কাবের সামনে প্রতিবাদ সমাবশে করা হয়েছে।
আহতরা হলেন- এনটিভির কুষ্টিয়াস্থ স্টাফ করেসপন্ডেন্ট ও ভেড়ামারা প্রেস কাবের সদস্য ফারুক আহমেদ পিনু (৪৭), তার খালাতো ভাই মনোয়ার হোসেন (৪৯) ও প্রতিবেশী মনিরুল ইসলাম (৪২)। 
পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে নয়টার দিকে ফারুক আহমেদ পিনুসহ তিনজন ভেড়ামারা শহর থেকে মোটর সাইকেলযোগে নিজ গ্রামের বাড়ি গোলাপনগরের উদ্দেশে যাচ্ছিলেন। তারা বাকাপোল নামক স্থানে পৌঁছালে রাস্তায় বাঁধা তারে জড়িয়ে ছিটকে পড়েন। এসময় আট থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল তাদের অস্ত্রের মুখে জিম্মি করে পাশের রেললাইনের উপর নিয়ে হাত-পা ও মুখ বেধে বেধড়ক পেটাতে থাকেন। এতে ফারুক আহমেদ পিনু ও মনিরুল ইসলাম আহত হন। একপর্যায়ে ডাকাতরা তাদের মোটরসাইকেল, নগদ ৩০ হাজার টাকা, তিনটি মোবাইল ফোন ও একটি স্বর্ণের আংটি নিয়ে পালিয়ে যায়। একসময় পুলিশের একটি টহল দল তাদের দেখতে পেয়ে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়।
ফারুক আহমেদ পিনু দাবি করেছেন, পূর্ব পরিকল্পিতভাবে তার ওপর এই হামলা চালানো হয়েছে। সাংবাদিকতা করার কারণে তাকে হত্যা করতে চেয়েছিল বলেও জানান তিনি।
কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম বলেন, রাতেই পুলিশ কাজ শুরু করেছে। আমরা আশা করছি হামলাকারীদের গ্রেফতার করতে সম হব।
কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেন, আমার মনে হয় এটা ছিনতাইয়ের ঘটনা। সাংবাদিক পরিচয় পাওয়ায় ডাকাতরা তাকে বেশি মারধর করেছে।
এদিকে এ ঘটনার প্রতিবাদে সকালে প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় সাংবাদিকরা। সভাপতিত্ব করেন প্রেস কাবের সভাপতি প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল।