‘ম্যাটিক্স’ নায়ক রিভস মহান

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৪, ১৪:৪৬
কিয়ানু রিভস ‘ম্যাট্রিক্স’ থেকে উপার্জিত প্রায় পাঁচ কোটি পাউন্ড ম্যাট্রিক্সের ভিজ্যুয়াল এফেক্টসের কলাকুশলীদের মধ্যে ভাগ করে দিয়েছেন। খবর হোক্সশ্ল্যায়ার ডটকম।
 
এ প্রসঙ্গে রিভস বলেন, ‘‘ম্যাটিক্স’ সিনেমাটির সাফল্যের পিছনে সত্যিই যারা অবদান রেখেছেন তারাই এ অর্থের আসল অধিকারী। আমি যা উপার্জন করেছি, তাতে আগামী কয়েকটা শতাব্দী আমার চলে যাবে। আর অর্থের ভাবনাটা আমার কাছে সব সময় দূরেই থাকে।’’