‘বিগ বস’ খেলা বোঝেন না সালমান!

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৪, ১৮:০২
 
গত পাঁচ মৌসুম ধরে সেলিব্রেটি রিয়ালিটি শো ‘বিগ বসে’র উপস্থাপনা করেছেন বলিউড অভিনেতা সালমান খান। আগামী ২১ সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে ‘বিগ বসে’র অষ্টম সিজন। অথচ সালমান বলছেন তিনি নাকি এই খেলা বোঝেনই না! খবর: এনডিটিভির।
আন্তার্জাতিক শো ‘সেলিব্রেটি বিগ ব্রাদার’ থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি করা হয়েছে ‘বিগ বস’ শোটি। এখানে বিভিন্ন ক্ষেত্রের সেলিব্রেটিরা একসঙ্গে একই ছাদের নিচে আবদ্ধ থাকেন। বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগের কোনো সুযোগ নেই তারে নেই। উপরন্তু ক্যামেরা দিয়ে তাদের কাজকর্মের প্রতি নজরদারি করা হয়।
আসন্ন মৌসুমের ‘বিগ বস’ সম্পর্কে সালমান খান বলেছেন, আমার এই খেলা সম্পর্কে ধারণা নেই! আপনারা যা জানতে চান আমিও তাই জানতে চাই। প্রতিযোগীরা কিভাবে একা থাকে, তাদের সহ্যক্ষমতা কতুটুক হবে। 
আপনি এই খেলা কতটুকু বোঝেন এই প্রশ্নের জবাবে ‘দাবাং’ তারকা বলেন, আমি, এখন পর্যন্ত এই খেলা বুঝিনি! কেউ এই খেলা বুঝতে পারে না। আপনি কিভাবে জানবেন যে একজন মানুষ সত্যি বলছে না মিথ্যা বলছে?
‘বিগ বসের’ প্রতিযোগীরা জেতার জন্য অন্য প্রতিযোগীদের নিন্দা করে, গল্প করে ও  ষড়যন্ত্রও করে। তবে প্রতিযোগীদের রাখা ও এগুলোর ক্ষমতা দেয়া হয়েছে দর্শকদের হাতে।
তিনি বলেন, কিছু মানুষ জানে কিভাবে এই খেলা খেলতে হয় আবার কিছু মানুষ জানে না। তাই এটা হচ্ছে একটি সংমিশ্রণ। সবাই জানে একজনকে চলে যেতে হবে। তাই সবাই সবার ভালোটা দিতে চায়। যখন কেউ এই অবস্থায় পড়বে তখন সে এটা বুঝতে পারবে।