নাইজেরিয়ার অন্যতম বৃহৎ চার্চের একটি ভবন ধসে ১৭ জন নিহত হয়েছে। লাগোসের ইকোতুন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শনিবার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার (নেমা) দক্ষিণপশ্চিমাঞ্চলীয় সমন্বয়ক ইব্রাহিম ফারিনলোয় তিনি এই কথা জানিয়েছেন। খবর: এএফপির।
এক ক্ষুদে বার্তায় ইব্রাহিম ফারিনলোয় জানিয়েছেন, এ ঘটনায় ১৭ জন প্রাণ হারিয়েছে। ভবনটির ধ্বংসস্তুপের ভেতর থেকে আরো ১২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শুক্রবার টিবি জোশুয়াস দ্য সিনাগগ চার্চ অব অল নেশনের (এসসিওএএন) একটি অতিথিশালা ধসে পড়ে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। বিদেশি সদস্যদের জন্য এই অতিথিশালা নির্মাণ করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হয় দুই তলা ভবনটিতে অতিরিক্ত ভবন নিমার্ণকাজ চলাকালে এটি ধসে পড়ে।
