মাদারীপুরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৪, ১৭:১৫
 
মাদারীপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা আক্তার কণার হস্তক্ষেপে শনিবার সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার পূর্ব খাগদী গ্রামে একটি বাল্য বিয়ে বন্ধ হয়েছে। এ সময় মেয়ের মা ও দুই মামার কাছ থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মাদারীপুর মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা আক্তার কণা জানান, প্রবাসী আজিজুল খন্দকারের মেয়ে জুলিও কুড়ি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী রাফিজা আক্তারের সাথে খোয়াজপুর গ্রামের আকাশের বিয়ের কথা চূড়ান্ত হয়। মেয়ের বয়স কম থাকায় মাদারীপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় মাদারীপুর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহাফুজুর রহমান বিয়ে বন্ধ করে দেন। এ সময় বর ও তার লোকজন পালিয়ে যায়।